Current date Sep 7, 2026
খেলা

মার্সেলো-দানিলো খুশির খবর দিলেন ব্রাজিলকে

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে আসার আগে সুপারস্টার নেইমারের চোট নিয়ে দুশ্চিন্তায় ছিল ব্রাজিল শিবির। সেই গুরুতর চোট কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন নেইমার। কিন্তু রাশিয়া এসেই ব্রাজিলের আরও তিন খেলোয়াড় চোটে পড়েছেন। প্রথমে দানিলো, পরে ডগলাস কস্তা ও সবশেষে দলের অপরিহার্য সদস্য মার্সেলো। তবে দানিলো আর মার্সেলো নক-আউটে নামার আগে সুখবরই দিয়েছেন।

আগামী ২ জুলাই সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় মেক্সিকোর মুখোমুখি হচ্ছে গ্রুপ পর্বে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ষোলতে পা রাখা ব্রাজিল। ৩টি ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েছেন দলের ৩ তারকা ফুটবলার। সবচেয়ে বেশি ১৭বার ফাউলের শিকার হয়েছেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার। তবে ব্রাজিলের জন্য ভাল সংবাদ হল দানিলো ইতোমধ্যেই সেরে উঠেছেন।

শুক্রবারে দলের সাথে একই গতিতে অনুশীলন করেছেন এ ব্রাজিলিয়ান রাইট ব্যাক। অন্যদিকে মার্সেলো শুক্রবার দলের সাথে অনুশীলন না করলেও আজ শনিবার তাকে নিয়ে আশাবাদী ব্রাজিল কোচ তিতে। মেক্সিকোর বিপক্ষে তাকে মাঠে পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত ডগলাস কস্তার অবস্থার কোনো উন্নতি হয়নি। তার বিশ্বকাপ খেলা হবে কিনা তাতে বিস্তর সন্দেহ আছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...