Current date Sep 7, 2026
খেলা

বিদায় জানিয়েছেন মাশ্চেরানো

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলের ব্যবধানে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিলো আর্জেন্টিনা। এদিকে, হাভিয়ের মাশ্চেরানো এবার বিশ্বকাপ শেষে বিদায় বলবেন, জানিয়ে রেখেছিলেন আগেই। তাই ফ্রান্সের বিপক্ষে ম্যাচটাই হয়ে থাকল আর্জেন্টিনা জার্সিতে এ ডিফেন্সিভ মিডফিল্ডারের শেষ খেলা। ফ্রান্সের কাছে হারের পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ৩৪ বছর বয়সী মাশ্চেরানো।

মাশ্চেরানোর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার ২০০৩ সালে উরুগুয়ের বিপক্ষে শুরু হয়েছিল। পরে একে একে ১৪৭টি ম্যাচে কাঁধে বয়ে বেড়িয়েছেন দেশের ফুটবলের মাঝমাঠ ও রক্ষণের ভার। রক্ষণে থাকলেও দেশের হয়ে তিনটি গোলও ছিল বার্সার সাবেক খেলোয়াড়ের।

কাজান এরিনায় বাংলাদেশ সময় শনিবার রাত ৮টায় রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স। বিশ্বকাপের নক আউট পর্বে এই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখল গোটা ফুটবলবিশ্ব। মাঠের সেই লড়াইয়ে জয়ী দলের নাম ফ্রান্স। ৪-৩ গোলে এদিন হার মানে মেসিরা।

আর্জেন্টিনার মূল অধিনায়ক মেসি হলেও মাশ্চেরানোকে ভাবা হতো দলটির নেপথ্যের নায়ক। তিনি অনেক দুঃসময়ে দলকে অনুপ্রেরণা যুগিয়েছেন, আগলে রেখেছেন দলের নতুনদের।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...