Current date Sep 7, 2026
বিনোদন

‘সঞ্জু’ দেখে যা বললেন আলিয়া

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: সদ্য মুক্তি পেয়েছে খ্যাতিমান নির্মাতা রাজকুমার হিরানি পরিচালিত ‘সঞ্জু’। সঞ্জয় দত্তের এই বায়োপিকে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। শুধু তাই নয়, ছবিতে রণবীরের অভিনয়ও ভূয়সী প্রশংসিত হচ্ছে। বলা হচ্ছে, বলিউডে সাম্প্রিক সময়ের সেরা ছবি এটি। এমনকি রণবীর কাপুরের ক্যারিয়ারেরও সেরা ছবি হিসেবে ‘সঞ্জু’কে আখ্যায়িত করা হচ্ছে।

এদিকে পুরো ভারত যখন রণবীরের প্রশংসায় পঞ্চমুখ, তখন কী বলছেন রণবীরের প্রেমিকা? হ্যাঁ অভিনেত্রী আলিয়া ভাটের কথাই বলছি। যার সঙ্গে বেশ কিছু দিন ধরেই প্রেমে জড়িয়েছেন রণবীর কাপুর। তাদের প্রেম এখন বলিউডের হট টপিক।

‘সঞ্জু’ দেখার পর অন্যদের মতো মুগ্ধ হয়েছেন আলিয়া ভাটও। গত বৃহস্পতিবার ‘সঞ্জু’র বিশেষ স্ক্রিনিংয়ে অংশ নেন আলিয়া। সেখানে ‘সঞ্জু’ দেখেন তিনি। এরপর সাংবাদিকদের কাছে আলিয়া বলেন, অসাধারণ। আমার সত্যিই ভাল লেগেছে। আমার দেখা সেরা ১০ সিনেমার তালিকার ওপর দিকে থাকবে এই ছবি। আর রণবীর তো অসাধারণ।

শুধু রণবীর নয়, ‘সঞ্জু’র পরিচালক রাজকুমারেরও প্রশংসা করেছেন আলিয়া। তিনি বলেন, আমি রাজকুমারের অনুরাগী। ওর যেকোনো ছবি রিলিজ করলেই আমি দেখি। আর এটা তো অসাধারণ।

এদিকে রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটি বেঁধে অভিনয় করছেন অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। এই ছবির শুটিংকে ঘিরেই রণবীর-আলিয়ার প্রেমের গুঞ্জন শুরু হয়। বর্তমানে সেটা অনেকটাই ওপেন সিক্রেট।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...