Current date Oct 28, 2026
Lead Newsখেলা

রুদ্ধশ্বাস টাইব্রেকারে স্পেনের বিদায়, কোয়ার্টারে রাশিয়া

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বের দ্বিতীয় দিনে স্পেন-রাশিয়ার ম্যাচ নিষ্পত্তি হলো টাইব্রেকারে। রুদ্ধশ্বাস টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে স্বাগতিক রাশিয়া, আর বিদায়ঘণ্টা বেজেছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের।

স্পেনের হয়ে প্রথম শট নিতে আসেন মাঝ-মাঠের প্রাণভোমরা ইনিয়েস্তা। সহজেই গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দেন জালে। তার পরে পিকে-রামোস গোল দিতে পারলেও কোকে-আসপাস গোল দিতে না পারায় বিদায়ঘণ্টা বেজে যায় ২০১০ চ্যাম্পিয়নদের। জয়ের জন্য রাশিয়ার ৫ নাম্বার শট নেওয়ার প্রয়োজন হয়নি।

অন্যদিকে টাইব্রেকারে রাশিয়ার চারটি শটই অব্যর্থ। রুশদের হয়ে স্মলভ, ইগনাশেভিচ, গলবিন ও চ্যারিশভ শট নেন। তাদের অব্যর্থ শটের কল্যাণে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রাশিয়া।

লুঝনিকিতে নির্ধারিত ৯০ মিনিটের ১-১ গোলের সমতা হওয়ায় অতিরিক্ত ৩০ মিনিট দেন রেফারি। কিন্তু অতিরিক্ত ৩০ মিনিটে কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে। নকআউট পর্বের প্রথম ২ ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই ফলাফল নির্ধারিত হলেও আজ দিনের প্রথম খেলায় ব্যতিক্রম ঘটে।

শুরুতে পিছিয়ে গিয়েও বিরতিতে যাওয়ার ৫ মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে রাশিয়া। ম্যাচের ৪১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন আর্তেম ডিজুবা। ডিজুবার গোলে ১-১ এ সমতা রেখে বিরতিতে যায় দুদল ।

এর আগে ম্যাচের শুরুতেই নিজেদের জালে বল জড়িয়ে পিছিয়ে যায় স্বাগতিক রাশিয়া। ম্যাচ শুরুর ১১ মিনিটের মাথায় ইসকোর করা ফ্রি-কিক থেকে সার্গেই ইগনাশেভিচের আত্মঘাতি গোলে এগিয়ে যায় স্পেন। স্পেন বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি। গোলমুখে ১০টি শট নিলেও ব্যর্থ হন ইনিয়েস্তা-কস্তারা। ম্যাচের ৭৯ শতাংশ সময় বল ছিল রামোস-ইসকোদের পায়ে।

স্বাগতিক রাশিয়া ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে নকআউট পর্বে এসেছে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে সৌদি আরব ও মিশরকে নিয়ে ছেলেখেলা করলেও উরুগুয়ের সঙ্গে হেরে বসে। এদিকে ‘বি’ গ্রুপ থেকে স্পেন এসেছে চ্যাম্পিয়ন হয়ে। গ্রুপ পর্বের ৩ ম্যাচে ১ জয় ও ২ ড্র নিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...