Current date Sep 15, 2026
বাংলাদেশ

৩ মণ আমে ১ কেজি ইলিশ!

URL copied
Share URL copied

ঠাকুরগাঁও প্রতিনিধি: তিন মণ আম বিক্রি করেও মিলছে না এক কেজি ইলিশ মাছ। আমের দাম কমে যাওয়ায় লোকসানে পড়েছেন ঠাকুরগাঁওয়ের আমচাষীরা। তবে কমদামে আম কিনতে পেয়ে খুশি ক্রেতারা।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কাশুয়া গ্রামের মনছুর আলম বলেন, গতকাল শনিবার তিনি সখ করে জেলা শহরের কালিবাড়ি বাজারে ইলিশ মাছ কিনতে গিয়েছিলেন। কিন্তু দাম শুনে তিনি ফিরে এসেছেন খালি হাতে।

আমচাষী ইউসুফ বলেন, স্থানীয় বাজারে তিন মণ সূর্যাপুরী জাতের আম বিক্রি করে তিনি দাম পেয়েছিলেন ১ হাজার ২০০ টাকা। ছেলের টিউশন ফি দিয়ে তার কাছে অবশিষ্ট ছিল ৭০০ টাকা। ফলে ওই আমচাষীর ইলিশ কেনার সখ পূরণ হয়নি।

জেলা মৎস্য কর্মকর্তা ড. নিয়াজউদ্দিন বলেন, হাট-বাজারে ইলিশসহ সব ধরনের মাছের দাম বেড়েছে। প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা দরে। আর দেশি প্রজাতির পুটি মাছ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি।

মৎস্য বিভাগের এই কর্মকর্তা বলেন, আম চাষীদের এবার মাথায় হাত পড়েছে। উৎপাদন খরচও উঠছে না। জেলার হাট-বাজারে এখন প্রতি কেজি সূর্যাপুরী, হিম সাগর, হাড়িভাঙাসহ বিভিন্ন জাতের আম বিক্রি হচ্ছে ৯ থেকে ১০ টাকা দরে।

ঠাকুরগাঁও সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, গুটি আমের ক্রেতা নেই। প্রতিকেজি আম এক টাকা দরেও বিক্রি হচ্ছে না।

কৃষি সম্প্রসারণ বিভাগের ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক মো. আফতাব হোসেন বলেন, চাহিদার তুলনায় সারা দেশে প্রচুর আম উৎপাদন হয়েছে। জুস উৎপাদন করে তা বিদেশে রুপ্তানির উদ্যোগ নিলে চা শিল্পের মতো আম জাতীয় রাজস্ব যোগানে অবদান রাখবে।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...