Current date Sep 7, 2026
খেলা

মেক্সিকোর বিপক্ষে সতর্ক ব্রাজিল

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে অঘটনের শেষ নেই। গ্রুপ পর্বেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির বিদায়ের পর নকআউট পর্বে ফ্রান্সের কাছে হেরে আসর ছেড়েছে আর্জেন্টিনা। একইদিনের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ে হারিয়েছে পর্তুগালকে। এছাড়া গতকাল রাতে রাশিয়া বিদায় করেছে স্পেনকে। সব মিলিয়ে বেশ সতর্ক হয়েই আজ মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

মেক্সিকোর সঙ্গে কি জিততে পারবে ব্রাজিল? এই উত্তরই আপাতত খুঁজছে পুরো ফুটবল বিশ্ব। ভক্তদের উৎকণ্ঠার শেষ নেই। থিয়াগো সিলভা ও মিরান্দার জুটি কীভাবে মেক্সিকান আক্রমণকে প্রতিহত করে তার উপরে ম্যাচের অনেক কিছুই নির্ভর করছে। মার্সেলোর চোট নিয়েও চিন্তায় রয়েছেন তিতে।

তবে শেষ পর্যন্ত সবথেকে আলোচনার বিষয় অবশ্যই ব্রাজিলের আক্রমণ ভাগ। যার নেতৃত্বে অবশ্যই নেইমার। বর্তমান বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড়। টুর্নামেন্টের শুরুতে খানিক অগোছালো দেখালেও গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ জেতার সময়ে ব্রাজিলকে যথেষ্ট শক্তিশালী দেখিয়েছে। কেবল নেইমার তো নন, ফিলিপ কুতিনহোর ফর্মও নিশ্চয়ই তিতের মনোবল বাড়াচ্ছে।

উল্লেখ্য, মেক্সিকো কিন্তু গত বিশ্বকাপে ব্রাজিলকে আটকে দিয়েছিল। গোলশূন্য ড্র হয়েছিল ম্যাচ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...