Current date Jul 4, 2026
Lead Newsবাংলাদেশ

কক্সবাজারে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

URL copied
Share URL copied

কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজার পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমান (ইএ১৭০৮) একটি বিশেষ বিমানে করে তারা কক্সবাজার পৌঁছান। সেখান থেকে তারা প্রথমে হোটেল সাইমন বিচ রিসোর্টে যান। এরপর কুতুপালংয়ে রোহিঙ্গাদের কয়েকটি ক্যাম্প ঘুরে দেখবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন।

সকাল ৯টা ৪০ মিনিটের দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা হবেন তারা। দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত ট্রানজিট ক্যাম্পের এক্সটেনশন-৪, নিবন্ধিত সি-ব্লক ও ডি-৫ ব্লকের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করবেন। এসময় ইউএনএফপিএ-এর নারী কেন্দ্রে ১০-১৫ জন নির্যাতিত রোহিঙ্গা নারীর সঙ্গে কথা বলবেন। বিকাল ৩টার দিকে কক্সবাজার শহরে ফিরে আসবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান জানান, সোমবার সকালে প্রতিনিধি দলটি উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন। এ সময় প্রতিনিধি দল রোহিঙ্গাদের থাকা, খাওয়া ও চিকিত্সা সেবা পর্যবেক্ষণ করবেন। নির্যাতিত রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলবেন।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...