Current date Sep 15, 2026
বিশ্ব

প্রেম বিচ্ছেদের পর পরিশোধ করতে হবে ‘ব্রেকআপ ফি’!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে অর্থ পরিশোধের বিষয়টি সবারই জানা। তবে এবার থেকে প্রেমের সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইলেও দিতে হবে ‘ব্রেকআপ ফি’!

ফোনে, সোশ্যাল সাইট বা ডেটিং সাইটে আলাপ হওয়ার পর দিন কয়েক দেখা সাক্ষাৎ, প্রেমালাপের পর যদি মনে হয়, ‘পারছি না’ বা ‘সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়’…ইত্যাদি, সে ক্ষেত্রে দিতে হবে ‘ব্রেকআপ ফি’। ডেটিং বা প্রেমপর্বে হওয়া খরচ (রেস্তোরাঁয় খাবার খরচ, উপহারের খরচ, ঘুরতে যাওয়ার খরচ ইত্যাদি) বাবদ জরিমানা দিতে হবে!

অদ্ভুত বিষয় হলেও নতুন ডেটিং বিধির দৌলতে ‘ব্রেকআপ ফি’ গুনতে হচ্ছে চীনের নাগরিকদের।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-তে প্রকাশিত খবর অনুযায়ী, নতুন নয়ম অনুযায়ী, চীনে যে ব্যক্তি ব্রেকআপের উদ্যোগ নেন, তিনিই এই জরিমানা দেন। দেখা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরাই ব্রেকআপ-এর উদ্যোগ নেন এবং জরিমানা দেন। তবে কিছু ক্ষেত্রে মহিলারাও জরিমানা দিয়েছেন।

কেন এমন অদ্ভুত নিয়ম? সম্প্রতি প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মূলত ‘ব্রেকআপ’-এর প্রবণতা কমাতে এবং সম্পর্ককে দীর্ঘস্থায়ি পরিনতি দিতেই এই নিয়ম চালু করা হয়েছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...