Current date Sep 7, 2026
বিনোদন

রণবীর-দীপিকার বিয়েতে নিমন্ত্রিতদের তালিকায় শাহরুখ-অর্জুন

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের খবর বাতাসে ছড়ালেও এবার পাকা হয়ে গেছে ডেস্টিনেশন। প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার না করলেও খুব সাবলীলভাবেই ক্যামেরায় পোজ দিতে দেখা গেছে তাদের।

পানি অনেকদূর গড়িয়েছে, রণবীরের মায়ের সঙ্গে মাস কয়েক আগে শপিং করতে দেখা গেছে দীপিকাকে। দুই পরিবারের মধ্যে চলে কথাবার্তাও। ফলে দুইয়ে দুইয়ে চার হতে তো আর বাকি নেই।

জানা গেছে, নভেম্বরের ১২ থেকে ১৬ তারিখের মধ্যে চারহাত এক হবে। সেইমতো নিজেদের ক্যালেন্ডারও নাকি সেট করেছেন তারা। আর ওয়েডিং ডেস্টিনেশন হতে চলেছে ইতালি।

বিয়ের নিমন্ত্রিতদের তালিকাও নাকি তৈরি করা হয়েছে। নিমন্ত্রিতদের তালিকা থেকে এখন পর্যন্ত যে দু’জনের নাম ফাঁস হয়েছে, তারা হলেন শাহরুখ খান ও অর্জুন কাপুর। অবশ্য কোনও পরিবারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত খবর জানানো হয়নি।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...