Current date Sep 15, 2026
বাংলাদেশ

পাথরঘাটায় পুকুর থেকে ১০ হাত লম্বা অজগর ধরলেন সাপুড়ে

URL copied
Share URL copied

বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া গ্রামের একটি বাড়ির সামনের পুকুর থেকে ১০ হাত লম্বা একটি অজগর সাপ ধরেছেনেএক সাপুড়ে।
সোমবার দুপুরে ওই গ্রামের ইছহাক হাওলাদারের বাড়ির পুকুর থেকে অজগর সাপটি ধরা হয়।

ইছহাক হাওলাদার আরটিভি অনলাইনকে জানান, সোমবার দুপুরে তার পুকুরে সাপটি ভাসতে দেখে পাথরঘাটা পৌরসভার সাপুড়ে মো. দুলালকে খবর দেয়া হয়। খবর পেয়ে দুলাল ওই বাড়ির পুকুর থেকে ১০ হাত লম্বা অজগর সাপটি ধরেন।

ইছহাক আরও জানান, ওই সাপটি তার পুকুরের অনেক মাছ খেয়ে ফেলেছে। সাপটি ধরার পর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাথরঘাটা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাইদুর রহমান আকন বলেন, সাপটি উদ্ধার করে বড় টেংরা বনে অবমুক্ত করা হয়েছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...