Current date Jul 10, 2026
বিশ্ব

জাপানে মহিলা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত হিজড়াদের ভর্তির সুযোগ

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : জাপান বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণের সুযোগ পেতে যাচ্ছে হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষরা। একটি মহিলা বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২০ সাল থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের ভর্তির সুযোগ দিতে যাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

টোকিওর ওকানোমিজু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, তারা যেসকল শিক্ষার্থীর জন্ম লিঙ্গ পুরুষ কিন্তু তাদের স্ত্রী লিঙ্গ হিসেবে চিহ্নিত করা হয়, তাদেরকে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির সুযোগ দিবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, টোকিওর ওকানোমিজু বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত অভূতপূর্ব এবং প্রশংসা যোগ্য। তবে এই ঘটনা দেশটিতে প্রথম কিনা- তা তিনি নিশ্চিত করতে পারেননি।

তিনি বলেন, আশা করি হিজড়া সম্প্রদায়ের প্রয়োজনীয়তাগুলোর কথা উপলব্ধি করে বিশ্ববিদ্যালয়গুলো এ ব্যাপারে পদক্ষেপ নিবে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ই এই ধরনের সিদ্ধান্ত নিবে।

বিশ্ববিদ্যালয়টি থেকে জানানো হয়, ২০২০ সালের শিক্ষা বর্ষ থেকে এই কার্যক্রম শুরু হবে।

মহিলাদের উচ্চশিক্ষার জন্য ১৮৭৫ সালে স্থাপিত ওকানোমিজু বিশ্ববিদ্যালয়টি জাপানের প্রথম কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেখানে হিজড়া বা তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। বাসস।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....