Current date Sep 7, 2026
স্বাস্থ্য

অতিরিক্ত লবণ কেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : শরীর সুস্থ রাখার জন্য সোডিয়াম বা লবণের প্রয়োজনীয়তা আছে। কারণ মাংসপেশীর গঠন, স্নায়ুর কার্যক্ষমতা, শরীরের তরলের ভারসাম্য বজায় রাখার পদ্ধতি এবং শরীরের ভারসাম্য রাখার জন্য সোডিয়াম খুবই দরকারী উপাদান।

তবে যদি অতিরিক্ত পরিমাণে লবণ শরীরে প্রবেশ করে তাহলে তা খারাপ প্রতিক্রিয়া তৈরি করে। যা মস্তিষ্ক, কিডনি , আর্থাইটিস এবং হৃৎপিন্ডের ওপর প্রভাব ফেলে।

এমনকী শরীরে লবণের ভারসাম্য ঠিকমতো না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

গোটা বিশ্বে দক্ষিন আফ্রিকানরা সবচেয়ে বেশি লবণ খায়।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দিনে ৫ গ্রাম লবণ খাওয়া উচিত। কিন্তু দক্ষিন আফ্রিকানরা দিনে গড়ে ৮ দশমিক ৫ গ্রাম লবণ গ্রহন করে। এ কারণে ওই অঞ্চলে সবচেয়ে বেশি মানুষ হৃদরোগ, স্ট্রোক বা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত সোডিয়াম গ্রহণ করলে হৃদরোগ সম্পর্কিত জটিলতা বাড়ে।যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘দ্য বিএমজি’ থেকে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়,অতিরিক্ত লবণযুক্ত খাবার স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

যুক্তরাজ্যের ‘দ্য জার্নাল অফ নিউট্রিশন,হেলথ এন্ড এজিং’এর তথ্য অনুযায়ী,বেশি সোডিয়ামসমৃদ্ধ খাবার উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।এছাড়া এ ধরনের খাবার বয়স্কদের মস্তিষ্কে প্রভাব ফেলে।

অতিরিক্ত সোডিয়ামযুক্ত খাবার খেলে শরীরে পানি আসে।এতে হাত-পা ফুলে যেতে পারে।

অনেকে খাবারের স্বাদ বাড়াতে বাড়তি লবণ যোগ করেন। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রবণতা উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়। যা কিডনির জন্যও ক্ষতিকর হয়ে দাঁড়ায়।

অনেক প্যাকেটজাত খাবারে অতিরিক্ত লবণ দেয়া থাকে। যা ভবিষ্যতে পাকস্থলীর ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়।

সূত্র : হেলথ টুয়েন্টিফোর

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...