Current date Nov 6, 2026
বাংলাদেশ

বাড়ছে দেশের সব নদ-নদীর পানি

URL copied
বাড়ছে দেশের সব নদ-নদীর পানি
Share URL copied

ডেস্ক রিপোর্ট : দেশের প্রায় সব নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। গত কয়েকদিন উত্তরাঞ্চলের নদীগুলোতে পানি কমার প্রবণতা থাকলেও সোমবার থেকে তা আবারও বাড়তে শুরু করেছে। ব্রহ্মপুত্র, ধরলা, ঘাঘট, যমুনা ও পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। মেঘনাসহ দেশের অন্য নদীগুলোর পানিও বাড়ছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান ভূঁইয়া এসব তথ্য জানান।

পাউবোর পূর্বাভাসে আরও বলা হয়, আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার সিলেট অঞ্চলের সুরমা, কুশিয়ারা, তিস্তা ও দুধকুমার নদীর পানিও দ্রুত বাড়তে পারে।

পাউবো জানিয়েছে, অন্তত আরও দুই দিন ব্রহ্মপুত্র-যমুনার পানি বাড়বে। এছাড়া আজ ও কাল দেশের উত্তর ও পূর্বাঞ্চলে এবং ওই এলাকা সংলগ্ন ভারতীয় অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...