Current date Sep 16, 2026
বিশ্ব

একাধিক পরকীয়া সম্পর্কে জড়ানো তরুণীর নৃশংস পরিণতি!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়ায় এক তরুণীকে তার ঘরে ঢুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এবালার খবর, পায়রাডাঙ্গার নতুন গোপালপুর এলাকার বাসিন্দা সুস্মিতা সরকার নামের ওই তরুণীর বয়স ২১ বছর। দু’ বছর আগে বিয়ে হয়েছিল। কিন্তু গত প্রায় এক বছর শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতেই থাকতেন সুস্মিতা।

অভিযোগ, সোমবার তাঁর বাড়িতে একাই ছিলেন সুস্মিতা। রাতে ভাই পড়ে বাড়ি ফিরলে ঘরের ভিতরে দিদির রক্তাক্ত দেহ দেখতে পায়। এরপর পাড়া প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দিলে দেয়। রানাঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

অন্যদিকে এই ঘটনার পরে মেয়ের শোকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সুস্মিতার মা বীনা সরকার। প্রাথমিক তদন্তে পরিবার ও স্থানীয় সূত্র থেকে পুলিশ জানতে পেরেছে, একাধিক যুবকের সঙ্গে সুস্মিতার প্রেমের সম্পর্ক ছিল। একাধিক সম্পর্কের জড়িয়ে পড়ায় ব্যক্তিগত আক্রোশ থেকে তাঁকে কেউ খুন করেছে কিনা, তা খতিয়ে দেখছে রানাঘাট থানার পুলিশ।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...