Current date Sep 7, 2026
খেলা

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর শেষ ম্যাচে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেলো ইংল্যান্ড। মঙ্গলবার (৩ জুলাই) মস্কোতে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১২টায়।

ম্যাচের তখন ৯৩ মিনিট কর্নার পায় কলম্বিয়া। ম্যাচে ১-০ ব্যবধানে তখনও এগিয়ে ইংল্যান্ড। কোয়ার্টারের স্বপ্নবোনা ইংলিশদের হতাশ করে কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে কলম্বিয়াকে ১-১ সমতায় আনলেন ডিফেন্ডার ইয়ারি মানা। টুর্নামেন্ট তিনটি গোল করেছেন এই বার্সা তারকা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে অতিরিক্ত ৩০ মিনিটেও মীমাংসা না হলে রেফারি টাইব্রেকারের বাঁশি বাজান।

এর আগে খেলার ৫৪ মিনিটে কর্ণার থেকে কলম্বিয়ার বক্সে বল এলে সেই জটলায় কার্লোস সানচেস বাজে ট্যাকেল করে বসেন কেনকে। রেফারি পরে সানচেসকে হলুদ কার্ড দেখিয়ে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে সফলভাবে গোল করে চলমান আসরে নিজের ষষ্ঠ গোল উদযাপন করলেন কেন।

ম্যাচের শুরু থেকেই মাঝমাঠ নিজেদের দখলে নিয়ে খেলতে থাকে ইংল্যান্ড। ম্যাচের ৬ মিনিটে বা-পাশে ডি বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি কিক পায় ইংল্যান্ড। এশলি ইয়াংয়ের নেয়া শট পাঞ্চ করেন ডেভিড ওসপানিয়া। ১৬ মিনিটে স্টারলিং-ট্রিপিয়েরের দারুণ বোঝাপড়ায় ডান পাশ থেকে ট্রিপিয়েরের বাড়ানো বলে হ্যারি কেইনের হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

ইংল্যান্ড বল নিজেদের দখলে রাখলেও পরিকল্পিত কোনো আক্রমণই আলোর মুখ দেখেনি কলম্বিয়ার রক্ষণভাগের খেলোয়াড়দের সামনে। ৪১ মিনিটে আবারও ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় ইংল্যান্ড। তবে এবার শট নেন ট্রিপিয়ের। কিন্তু এটিও আলোর মুখ দেখেনি। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় তারা।

গুরুত্বপূর্ণ এমন ম্যাচে কলম্বিয়ার একাদশে ছিলেন না তারকা হামেস রদ্রিগেজ। চোটের কারণে আগে থেকেই এ মিডফিল্ডারের খেলা নিয়ে শঙ্কা ছিল। এর আগে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর শেষ ম্যাচে মুখোমুখি হয় কলম্বিয়া ও ইংল্যান্ড।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...