Current date Sep 16, 2026
বিশ্ব

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাজাকের বিরুদ্ধে অভিযোগ গঠন

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গঠন করা হয়েছে। আজ বুধবার সকালে কুয়ালালামপুর হাইকোর্টে নাজিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। খবর বিবিসি, পার্সটুডের।

এর আগে গতকাল মঙ্গলবার নাজিবকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। কুয়ালালামপুরের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাজিবের বিরুদ্ধে ২০০৯ সালে নিজের গড়া রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিল ‘ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের বা ওয়ানএমডিবি’র অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এছাড়া নাজিবের নির্দেশে ওই তহবিল থেকে বিভিন্ন বেনামি অ্যাকাউন্টে বিলিয়ন ডলারেরও বেশি অর্থ জমা দেয়ার অভিযোগ রয়েছে।

গত মে মাসে নির্বাচনে পরাজয়ের পর থেকেই নাজিবের বিরুদ্ধে এসব অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চলছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

আজ নাজিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ গঠন করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তার ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

এদিকে গতকাল টুইটারে এক ভিডিও পোস্টে নাজিব বলেন, অভিযোগগুলো বিশ্বাস করবেন না। অভিযোগগুলো সত্য নয়। আমার আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ রাখা হয়নি।

ওয়ানএমডিবি কেলেঙ্কারি তদন্তের দায়িত্ব থাকা একটি টাস্কফোর্স সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ৪০৮টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এসব হিসাবে রয়েছে ১১০ কোটি রিঙ্গিত। ওয়ানএমডিবির তহবিল থেকে এসব ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হয়েছিল বলে মনে করা হচ্ছে, যার মধ্যে ৮১ জন ব্যক্তি ও ৫৫টি কোম্পানি রয়েছে। ২০১১ সালের মার্চ থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এসব ব্যাংক হিসাবে প্রায় ৯০০ লেনদেন হয়েছে।

এছাড়া নির্বাচনের পর নাজিবের বাসায় তল্লাশি চালিয়ে প্রায় ২৭৩ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বিলাসবহুল অলঙ্কার সামগ্রী ও নগদ অর্থ জব্দ করা হয়। মালয়েশিয়ার ইতিহাসে এটাই সবচেয়ে বড় ধরনের মূল্যবান জিনিসপত্র জব্দের ঘটনা।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...