Current date Jul 10, 2026
বাংলাদেশ

দোতলা বাসের ধাক্কায় পাঠাও আরোহী নিহত

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : রাজধানীর বিমানবন্দর গোলচত্বর এলাকায় বিআরটিসির দোতলা বাসের ধাক্কায় নাজমুল হাসান (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ হোসেন জানান, এক পাঠাও (মোবাইল অ্যাপভিত্তিক মোটরসাইকেলে রাইড শেয়ারের সেবা প্রতিষ্ঠান) চালক তাঁর যাত্রীকে নিয়ে বিমানবন্দর গোলচত্বর দিয়ে যাওয়ার সময় বিআরটিসির একটি দোতলা বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঠাও যাত্রী নাজমুল হাসানের মৃত্যু হয়।

এসআই আরো জানান, দুর্ঘটনায় পাঠাও চালক আহত হন। তবে গুরুতর নয়।

নিহত নাজমুল হাসান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আজ সকালে দক্ষিণখানের মোল্লারটেক এলাকার বাসা থেকে পাঠাওয়ের মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....