Current date Sep 16, 2026
বাংলাদেশ

ইমরানের ওপর হামলা, তদন্ত প্রতিবেদন পেছাল

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এ দিন ধার্য করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ বিষয়ে নিশ্চিত করেছেন।

আনিসুর রহমান জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক আগামী ১ আগস্ট পরবর্তী দিন ধার্য করেন।

নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ১৭ আগস্ট সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। এ সময় ইমরান এইচ সরকার উপস্থিত ছিলেন। হঠাৎ একদল যুবক তাঁদের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন। এরপর ইমরানের ওপর হামলা করা হয়।

এ ঘটনায় রাতেই গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১১ জনকে আসামি করা হয়।

 

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...