Current date Jul 10, 2026
বাংলাদেশ

চট্টগ্রামে চিকিৎসকের অবহেলায় আবারো রোগীর মৃত্যুর অভিযোগ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ভুল চিকিৎসায় এক সাংবাদিকের কন্যা শিশুর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার চিকিৎসকের অবহেলায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক এলাকায় ফরটিজ নামক বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় লোকমান চৌধুরী নামের ওই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

লোকমান চৌধুরীর সন্তানের অভিযোগ, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিমুল কুমার ভৌমিক তার বাবার অক্সিজেন মাক্স খুলে ফেলেন। এ সময় তিনি আরো অসুস্থ হয়ে পড়েন এবং এর ৫ মিনিটের মধ্যে মারা যান।

তবে এ অভিযোগ সম্পর্কে চিকিৎসক শিমুল কুমার ভৌমিক এর বক্তব্য পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষও কিছু জানায়নি।

এর আগে শুক্রবার (২৯ জুন) চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় রাইফা নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ করেন স্বজনরা। ওই ঘটনায় পুলিশ অভিযুক্ত চিকিৎসক চিকিৎসক দেবাশীষকে আটক করলেও চিকিৎসকদের সংগঠন বিএমএ নেতাদের চিকিৎসা সেবা বন্ধের হুমকির পর তাকে ছেড়ে দেয়া হয়।

নিহত রাইফা দৈনিক সমকালের সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রুবেল খানের মেয়ে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....