Current date Sep 7, 2026
বিনোদন

মালালার বায়োপিকের প্রথম ঝলক

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: বিশ্বজুড়ে আলোচিত পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই। এক সাক্ষাৎকারে তিনি জানান, তার পছন্দের নায়ক হচ্ছেন শাহরুখ খান। সবচেয়ে ভালো ছবি ‘দিলওয়ালে দুলহানিয়ে লে যায়েঙ্গে’। এবার মালালার লড়াইয়ের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমা।

মূলত মালালার লড়াইয়ের গল্প নিয়ে বলিউডে তৈরি হচ্ছে এই ছবিটি। নাম ‘গুল মাকাই’। এটি পরিচালনা করছেন আমজাদ খান। এরই মধ্যে ছবিটিকে ঘিরে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। গতকাল মঙ্গলবার এই ছবির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।

পাকিস্তানের সোয়াত উপত্যকার একজন সাধারণ মেয়ে থেকে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী হওয়ার পথ কতটা কঠিন ছিলো মালালার জন্য, সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রথম ঝলকে। ছবিটিতে মালালা চরিত্রে অভিনয় করেছেন রিম শেখ। এছাড়াও অভিনয় করেছেন দিব্যা দত্ত, মুকেশ ঋষি, অভিমন্যু সিংহ ও আজাদ খান।

ছবিটির পোস্টারে দেখানো হয়েছে, দুই হাতে ধরে রাখা একটি বই এবং বইয়ের মধ্যে বিধ্বস্ত জনপদকে মালালার লড়াইয়ের রূপক হিসেবে।‘গুল মাকাই’ছবিতে তালেবান অধ্যুষিত সোয়াতের জীবনযাপনের নানান মুহূর্ত উঠে আসবে। এই ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে কাশ্মীরে।

মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নারী শিক্ষার অধিকার নিয়ে লড়াই করার প্রতিবাদী কণ্ঠস্বর নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের জীবন ঘিরে ভারতে নির্মিত হচ্ছে ‘গুল মাকাই’।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...