Current date Sep 7, 2026
বিনোদন

ক্যানসার আক্রান্ত সোনালির পাশে বি-টাউন

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকরা বলছেন, ক্যানসার বেশ খানিকটা ছড়িয়ে পড়েছে এই অভিনেত্রীর শরীরে। কর্কট রোগে আক্রান্ত হওয়ার খবরটি ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজেই জানিয়েছেন সোনালি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে টুইটারে সোনালি বলেন, ‘জীবনে মাঝেমধ্যে খারাপ সময় আসে। যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না, তখনই আপনাকে চমকে দেবে। সম্প্রতি আমার উচ্চ পর্যায়ের ক্যানসার ধরা পড়েছে। এই বিষয়টা নিয়ে আমি বুঝতে পারিনি। বর্তমানে ক্যানসারের চিকিৎসা চলছে এবং দ্বিতীয় পর্যায়ে চলে এসেছে। ব্যথার কারণে ও সামান্য পরীক্ষা করতে গিয়ে এই রোগ ধরা পড়ে। পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ বন্ধুরা আমার পাশে দাঁড়িয়েছেন এবং আমাকে সমর্থন জানিয়েছেন।’

এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, সোনালি বেন্দ্রের ক্যানসারের বিষয়টি জানার পর বলিউডের অনেকেই টুইটারে সমবেদনা ও সাহস দিচ্ছেন সোনালিকে।

প্রযোজক ও নির্মাতা করণ জোহর লিখেছেন, ‘তুমি সত্যিকার যোদ্ধা ও আমার অন্তর থেকে রইল ভালোবাসা।’

অভিনেতা রিতেশ দেশমুখ লিখেছেন, ‘খুবই দুঃখের ও হতাশার খবর। আপনার দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করছি।’

অভিনেত্রী ইলিয়েনা ডি ক্রুজ লিখেছেন, ‘তোমাকে শক্তি ও ভালোবাসা দিলাম।’

এ ছাড়া বলিউডের আফতাব শিবদাসিনি, রাজকুমার রাও, নেহা ধুপিয়া, বিবেক ওবেরয়সহ অনেকেই সোনালির সুস্থতা কামনা করে টুইট করেছেন।

‘আগ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সোনালির। তার পরে বলিউডে জখম, সারফারোশ, হাম সাথ সাথ হ্যায়, মেজর সাব, কাল হো না হো, লজ্জাসহ অনেক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।

সর্বশেষ ২০১৩ সালে ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারাতে’ দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।

ব্যক্তিগত জীবনে সোনালি বেন্দ্রে বিবাহিত, তাঁদের একটি ছেলে রয়েছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...