Current date Sep 6, 2026
লাইফস্টাইল

পাঁচমিশালি ডালের খিচুড়ি

URL copied
Share URL copied

লাইফস্টাইল ডেস্ক : ঝরঝর বাদল দিনে খিচুড়ির স্বাদ নিতে ইচ্ছে করে অনেকেরই। খুব সাধারণ উপকরণে করা যায় এই খাবার। আবার বিশেষ উপকরণ ব্যবহার করা যায়। পাঁচমিশালি ডালের খিচুড়ির রেসিপি দিয়েছেন রান্নাপ্রেমী বীথি জগলুল।

উপকরণ
চাল: দেড় কাপ
মুগ ও মসুর ডাল: আধাকাপ
ছোলা ও মাষকলাইয়ের ডাল: চারভাগের এক কাপ
সবজি: দেড় কাপ (পটল, চিচিঙ্গা, বরবটি, পেঁপে ছোট টুকরা করে কাটা)
পেঁয়াজ কুচি: আধা কাপ
আদা ও রসুন বাটা: ২ টেবিল চামচ
হলুদ, মরিচ ও জিরা গুঁড়া : ১ চা চামচ
আস্ত গরম মশলা: প্রয়োজনমতো
তেল: ৩ টেবিল চামচ
লবণ: স্বাদমতো

ফোড়নের জন্য
পেঁয়াজ কুচি: চারভাগের এক কাপ
রসুন: থেঁতো করা আস্ত ১টি
আস্ত জিরা: ১ চা চামচ
শুকনা মরিচ: ৫টি
তেজপাতা: ৩টি
সরিষার তেল: পরিমাণমতো

প্রণালি
চাল ও ডালগুলো একসঙ্গে মিশিয়ে ধুয়ে ভিজিয়ে রাখুন। ডাল ফুলে গেলে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে তেল গরম করে অল্প পেঁয়াজ ভেজে তাতে সব বাটা ও গুঁড়া মশলা দিয়ে কষিয়ে চাল-ডালের মিশ্রণ ও সবজি মিশিয়ে পরিমাণমতো পানি দিন। কেমন নরম খিচুড়ি করতে চান সেটার উপর পানির পরিমাণ নির্ভর করে। চাল-ডাল সিদ্ধ হয়ে গেলে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রাখুন। অন্য একটি প্যানে সরিষার তেল গরম করে আস্ত জিরা ও শুকনা মরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ এবং রসুন বাদামি করে ভেজে খিচুড়ির মধ্যে ঢেলে দিন। ডিম ভাজা অথবা মুরগি বা গরুর কারি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...