Current date Oct 28, 2026
Lead Newsবাংলাদেশ

পিজিআরের সেবার কথা চিরজীবন মনে থাকবে : প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : পিজিঅার ও সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অামার জন্য অাপনারা যে কষ্ট করেছেন তাতে অাপনাদের কথা অামার চিরজীবন মনে থাকবে। যে কোনো পরিবেশে অত্যন্ত কষ্ট করে কাজ করেন অাপনারা। অামার সঙ্গে চলার কারণে অাপনারাও ঝুঁকির মধ্যে থাকেন।

বৃহস্পতিবার দুপুরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অায়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সামনে ভোট, জনগণ ভোট দিলে হয়তো সরকার গঠন করবো, না হলে নেই। সরকারে অাসি অার না অাসি অাপনাদের জন্য দোয়া থাকবে। যেহেতু অাপনারা শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেহেতু নির্দেশ মেনে শৃঙ্খলা বজায় রেখে কাজ করবেন।

তিনি বলেন, সরকার গঠন করার পর থেকে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এছাড়া প্রথম সরকারে অাসার পর সেনাবাহিনীর সদস্যদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছি, যাতে সেনাবাহিনী উপযুক্তভাবে গড়ে ওঠে। অান্তরিকতার সঙ্গে কাজ করেছি। বাংলাদেশের মানুষ যেন মর্যাদা নিয়ে বাঁচতে পারে, সে জন্য দেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলছি।

শেখ হাসিনা বলেন, অামাদের সঙ্গে কাজ করা মানে ঝুঁকির মধ্যে থাকা। এ কারণে ১৯৯৬ সালে ক্ষমতায় অাসার পর অাপনাদের জন্য (পিজিঅার) ঝুঁকি ভাতা বৃদ্ধি করেছি। প্রয়োজন অনুযায়ী লোকবল বাড়িয়েছি। অাপনাদের অনেক সমস্যা অামরা সমাধান করেছি। অামরা তো একই পরিবারের সদস্য। অাপনাদের জন্য কাজ করা এটা অামার দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি।

তিনি আরও বলেন, অামাকে হেনস্তা করার জন্য, দুর্নীতিবাজ বানানোর জন্য অনেক চেষ্টা চলেছে। শেষ পর্যন্ত ব্যাংকের একটা এমডি পদের জন্য জাতীয় স্বার্থের বিরোধিতা করেছে কেউ কেউ। তাদের ষড়যন্ত্র ভেস্তে গেছে। দুর্নীতি তারা প্রমাণ করতে পারেনি। দুর্নীতি করে নিজের ভাগ্য গড়তে অাসিনি। এসেছি মানুষের ভাগ্য গড়তে। মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

এ সময় পদ্মা সেতুর সিদ্ধান্ত সারাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে বলেও মন্তব্য করেন তিনি।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...