Current date Sep 16, 2026
বাংলাদেশ

কুড়িগ্রামে ২৫ গ্রাম প্লাবিতকুড়িগ্রামে ২৫ গ্রাম প্লাবিত

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম  : কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, গঙ্গাধর, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় ভূরুঙ্গামারী উপজেলার ৬টি ইউনিয়নের ২৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
উপজেলার সদর, ইসলামপুর সোনাহাট ইউনিয়নের চর বলদিয়া, মাহিগঞ্জ চান্দুনিয়া, ফকিরপাড়া, আসাম পাড়া, গনাইরকুটি, পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা, ছিট পাইকেরছড়া, শিলখুড়ি ইউনিয়নের শালঝোড়, তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি, বলদিয়া ইউনিয়নের চর সতিপুরি ও আন্ধারীঝাড় ইউনিয়নের হ্যালোডাঙ্গা, বারুইটারী গ্রাম প্লাবিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টায় পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ধরলা নদীর পানি ২৬ দশমিক ৩ সেন্টিমিটার, ব্রহ্মপূত্র নদের পানি চিলমারী বন্দর পয়েন্টে ২২ দশমিক ৯২ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ২৫ দশমিক ১০ সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি কাউনিয়া রেল ব্রিজ পয়েন্টে বিপদ সীমার ২৮ দশমিক ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগ্ফারুল হাসান আব্বাসী জানান, উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় ২৫টি গ্রামে পানি উঠেছে। তবে আজ সকাল থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...