Current date Nov 6, 2026
বাংলাদেশ

ঝালকাঠিতে জমে উঠেছে সবুজের হাট

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি ঝালকাঠি : ঝালকাঠিতে বর্ষা মৌসুমকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় জমে উঠেছে চারা গাছের হাট। চারা রোপণের এ মৌসুমে শহরের সিটি পার্ক সড়ক, রাজাপুর উপজেলা বাঘড়ি বাজার, নলছিটি উপজেলার ষাটপাকিয়া বাজার ও কাঁঠালিয়া উপজেলার আউড়া বাজারসহ জেলার বিভিন্ন স্থানে চারার হাট বসেছে। সপ্তাহে দু’দিন ধরে এসব হাটে বিক্রি হচ্ছে লাখ লাখ টাকার ঔষধি, ফলদ, বনজ ও শৌখিনসহ বিভিন্ন প্রজাতির চারা গাছ।

এসব হাট ঘুরে দেখা গেছে, মেহগনি ও অন্যান্য বনজ গাছের চারা ২০ টাকা হারে বিক্রি হলেও ফলদ চারা ১৫০-২০০ টাকা থেকে শুরু করে ৩৫০ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। শৌখিনতার জন্য বিদেশি জাতের গাছের চারাও পাওয়া যায় এসব হাটে। তবে সেগুলোর দাম আরও বেশি।

আর এসব চারা উৎপাদন হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের নার্সারিতে। পার্শ্ববর্তী বানারিপাড়া উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে গড়ে ওঠা অনেকগুলো নার্সারি রয়েছে। নার্সারি মালিকরা ট্রলার ও নৌকাযোগে হাটে এসব চারা নিয়ে আসেন।

হাটে চারা কিনতে আসা কামাল হোসেন জানান, প্রতি বছর চারা কিনে লাগান। তবে বনজ চারাই বেশি কেনেন বলে জানান তিনি।

চারা গাছ ব্যবসায়ী মনোতোষ জানান, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র এ তিন মাস গাছের চারা বিক্রি হয়। তিন মাসে তিনি কমপক্ষে প্রায় এক লাখ টাকার চারা বিক্রি করতে পারবেন। পরিবহন খরচ, হাটের ইজারা, শ্রমের মূল্য বেশি হওয়ায় খরচ পোষাতে দাম গত বছরের তুলনায় এ বছর একটু বেশি।

সদর উপজেলা বন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, বসতঘরের আশপাশে ফলদ ও শৌখিন গাছ এবং ফার্নিচার তৈরির জন্য দূরের জায়গায় বনজ গাছ লাগানো যেতে পারে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...