Current date Sep 7, 2026
বিনোদন

প্রেমের কোনও জায়গা নেই : জ্যাকুলিন

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্ডেজ বলিউডে জায়গা পাকাপোক্ত করেছেন। তবে নিজের জীবনে কাউকে জায়গা দিতে চান না তিনি।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে জ্যাকলিন বলেন, আমার জীবনে প্রেমের কোনও জায়গা নেই। প্রতিদিন যদি কোনও মানুষ রাত ১১টা পর্যন্ত কাজে ব্যস্ত থাকেন, এরপর কী লাভ লাইফ বলে কিছু থাকতে পারে?

নায়িকার ভাষ্য, কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় আমাকে। বহু মানুষের সঙ্গে দেখা করতে হয়। তাই প্রেম করার মতো কোনও সময়ই নেই আমার।

আর ক্যারিয়ারের এমন একটি অবস্থায় এসে প্রেম নিয়ে একদমই ভাবতে চান না তিনি। প্রেমিককে আলাদাভাবে সময় দেয়াও তার পক্ষে সম্ভব নয়।

মূলত ‘রেস থ্রি’ মুক্তির পর থেকে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন জ্যাকুলিন। জ্যাকুলিনের প্রথম সিনেমা ‘মার্ডার ২’ মুক্তি পায় ২০১১ সালে। ২০১৪ সালে ‘কিক’ ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন জ্যাকুলিন। এটি বলিউডে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের একটি। হাউজফুল ২, রেস ২, হাউজফুল ৩সহ বেশ কিছু সংখ্যক সিনেমায় কাজ করেছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...