Current date Sep 16, 2026
বিশ্ব

পাকিস্তানে নির্বাচন জিততে অর্থ লাগে: ইমরান খান

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ২৫ জুলাই প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি দেশটির সংবাদমাধ্যম ডনকে দেয়া সাক্ষাৎকারে দেশটির জটিল রাজনৈতিক বাস্তবতা নিয়ে মুখ খুলেছেন তিনি।

ইমরান খান বলেন, পাকিস্তানে জিততে হলে আপনার অর্থ ও হাজার হাজার প্রশিক্ষিত পোলিং এজেন্ট দরকার যারা নির্বাচনের দিন লোকজনকে ভোট দিতে নিয়ে আসবে। যদি আপনার এসব কর্মী না থাকে তাহলে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবেন না।

তিনি আরও বলেন, ১৯৯৭ সালে আমি এটা বুঝতে পারি যে যারা নির্বাচনে জেতার শিল্পটা বোঝে তাদের দলে ভেড়াতে না পারলে আমরা সফল হব না। আমি পাকিস্তানে নির্বাচন করছি, ইউরোপে নয়। এখানকার পরিস্থিতি ইউরোপের মতো নয় যে আপনি সবাই নিজের আদর্শ সম্পর্কে বলবেন আর তাতে মুগ্ধ হলে লোক আপনাকে ভোট দেবে।

তিনি আরও বলেন, আপনি জেতার জন্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সবার কাছে ভাল মানুষ হিসেবে পরিচিতি লাভ করার জন্য কেউ নির্বাচন করে না। আমিও জিততে চাই।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...