Current date Jul 10, 2026
বিশ্ব

থাই গুহায় আটকে পড়া কিশোরদের সময় কমে আসছে

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের পাহাড়ি গুহায় আটকে পড়া ক্ষুদে ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে উদ্ধারকর্মীদের হাতে সময় কমে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত গুহার পরিবেশ পরিবর্তিত হচ্ছে।

বদ্ধ গুহাটিতে বহু মানুষের যাতায়াতে অক্সিজেনের মাত্রা কমে আসছে। এ কারণে যা করার তা দ্রুত করতে হবে।

শুক্রবার গুহায় অক্সিজেন সরবরাহ করে ফিরে আসার পথে এক ডুবুরির মৃত্যু হওয়ায় গুহার ভেতরের পরিস্থিতির বিপদ সম্পর্কে নতুন করে ভাবাচ্ছে উদ্ধারকারীদের।

বর্তমানে পাম্প দিয়ে গুহাটির ভেতরের পানি নিষ্কাশনেরও চেষ্টা চলছে। এভাবে পানি কমিয়ে আনা গেলে কিশোররা লাইফ জ্যাকেট পরে হেঁটেই বের হয়ে আসতে পারবে বলেও আশা করা হচ্ছে। তবে বৃষ্টি ও অন্যান্য কারণে পানি বেড়ে গেলে বিপদে পড়তে হতে পারে।

উদ্ধার প্রসঙ্গে থাই নেভি সিল কমান্ডার আপাকর্ন ইয়োকংকাইয়ো বলেন, একমাত্র পানি নিষ্কাশন করে তাদের বের পথ রয়েছে। আমরা বর্ষা মৌসুম শেষ হওয়ার জন্য অপেক্ষা করব না।

তিনি বলেন, আমাদের হাতে খুবই কম সময় রয়েছে।

প্রথমে মনে করা হয়েছিল গুহায় দীর্ঘদিন শিশুরা অবস্থান করতে পারবে। সেই পরিবেশও থাকবে। কিন্তু এখন দ্রুতই সবকিছু পরিবর্তন হচ্ছে। গুহার ভেতরে পানি বৃদ্ধি পেতে পারে কিংবা তা অধিক বৃষ্টিতে যাতায়াতের অযোগ্য হতে পারে বলে মনে করছেন অনেকেই।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....