Current date Sep 7, 2026
বিনোদন

২০০ কোটির ক্লাবে ‘সঞ্জু’

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ‘সঞ্জু’ যে বলিউডের নতুন আরো একটি চমক হতে যাচ্ছে সেটি মুক্তির আগেই বলিউড পাড়ার আলোচিত ছিল। তবে সেটি ইতিহাস গড়ার পর্যায় চলে যাবে তা হয়তো খোদ পরিচালক রাজকুমার হিরানিও ভাবেননি।

‘সঞ্জু’র মতো কোনো বায়োপিক বলিউডে এখন পর্যন্ত এতটা সাড়া ফেলেনি। মুক্তির এক সপ্তাহ পর ‘সঞ্জু’র আয় প্রায় ২০০ কোটি রুপি।

ছবিটি উদ্বোধনী দিনে ৩৪ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে ছবিটি, যা চলতি বছর বলিউডে মুক্তি পাওয়া ছবির প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে। এর আগে মুক্তির প্রথম দিনে ২৮ কোটি ৫০ লাখ রুপি আয়ে করে শীর্ষে ছিল সালমানের ‘রেস থ্রি’।

প্রথম তিন দিনের আয়ের রেকর্ডও ভেঙেছে ‘সঞ্জু’। তৃতীয় দিন শেষে ছবিটি ১২০ কোটি ৬ লাখ রুপি আয় করে ‘পদ্মাবতী’ ছবির ৮০ কোটি আয়ের রেকর্ড ভেঙেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...