Current date Jul 10, 2026
বাংলাদেশ

অচেতনাবস্থায় একই পরিবারের ১০জন হাসপাতালে

URL copied
Share URL copied

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সখীপুরে শুক্রবার দুপুরে একই পরিবারের ১০জন অচেতন হয়ে পড়েন। প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা তাদের উদ্ধার করে বিকেলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকদের ধারণা তাদের নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছে।

অসুস্থরা হলেন- উপজেলার প্রতিমা বংকী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মিনহাজ উদ্দিন তালুকদার (৫০), তার স্ত্রী আনোয়ার হোসেন তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মিনা পারভীন (৪০), তাদের দুই সন্তান মিরাজ তালুকদার (১৪) ও মেরিনা তালুকদার (৭), মিনহাজের শ্যালক জুয়েল আহমেদ (৩৫), গৃহকর্মী সখিনা বেগম (৪০), ভাবি বছিরন নেছা (৪০), ভাতিজা সবুজ তালুকদার (২৮), সবুজের স্ত্রী সুপ্তি আক্তার (১৮) এবং সবুজের বোন সাথি তালুকদার (২৫)। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামছুল আলম বলেন, ‘অসুস্থদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

সখীপুর থানার ওসি এসএম তুহীন আলী বলেন, ‘শুক্রবার দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তালুকদারপাড়ায় অচেতনাবস্থায় একই পরিবারের ১০জন হাসপাতালে ভর্তির ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মিনহাজ উদ্দিন তালুকদারের ভাতিজা জাহাঙ্গীর তালুকদার বলেন, দুপুরের দিকে দুজন নারী পাশের বাড়ির মেহমান দাবি করে ঘরে ঢুকে গান শোনেন। ধারণা করা হচ্ছে, তারা নেশাজাতীয় কিছু স্প্রে করেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....