Current date Sep 16, 2026
বিশ্ব

গণমাধ্যমের স্বাধীনতা হরণে মস্কোর প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের নিন্দা

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার ‘গণমাধ্যমের স্বাধীনতা হরণে’ মস্কোর প্রচেষ্টার নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের দুই সপ্তাহেরও কম সময় পূর্বে এই নিন্দা জানানো হলো।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়া সরকার গণমাধ্যমের স্বাধীনতা হরণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’

বিদেশি গণমাধ্যমের শাখা দফতর বিষয়ে রাশিয়ার আইনের আওতায় মস্কো সুনির্দিষ্ট কিছু গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। এক্ষেত্রে তাদের প্রধান লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহযোগিতায় চলা রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি ও ভয়েজ অব আমেরিকা।

গত বছর রাশিয়া সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আরটি’র ওয়াশিংটনের চাপের মুখে পড়া এবং একটি বিদেশি সংস্থা হিসেবে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত হওয়ায় পর এ আইন পাস করা হয়।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এ দুই নেতার মধ্যে সরাসরি বৈঠকের মাত্র ১০ দিন আগে রাশিয়ার গণমাধ্যমের স্বাধীনতার সমালোচনা করলো মার্কিন পররাষ্ট্র দপ্তর।-এএফপি।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...