Current date Jul 10, 2026
বাংলাদেশ

লালমনিরহাটে তিস্তায় নারীর লাশ

URL copied
Share URL copied

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন সলেডি স্প্যার বাঁধ এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নারীর বয়স আনুমানিক ৩৪ বছর। শাড়ি পরিহিত নারীর হাতে সিটি গোল্ডের চুরি ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে তিস্তা নদীর পানির স্রোত ভেসে আসা লাশটি গোবর্ধন সলেডি স্প্যার বাঁধে আটকে যায়। লাশ দেখে স্থানীয়রা আদিতমারী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গেলেও লাশ উদ্ধারে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে লাশ উদ্ধার করে।

আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জু আলম জানান, লাশটি গত কয়েকদিন ধরে পানিতে থাকায় চেহারা বিকৃত হয়ে গেছে। ফলে স্থানীয়রা কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি। ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....