Current date Sep 7, 2026
খেলা

যে চার কারণে হেরেছে ব্রাজিল

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এমন অপ্রত্যাশিত হারে বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সবদিক থেকে এগিয়ে থেকেও কোনো এমন করুণ হারের শিকার হলেন নেইমারেরা তারই জবাব খুঁজছে বিশ্লেষকরা।
চলুন তাহলে দেখে নেওয়া যাক, যে চার কারণে হারলো ব্রাজিল।

বিশ্বকাপে ফেভারিট বলতে কিছু নেই। এবারের আসরের শুরু থেকে ছোট দলগুলোর কাছে মার খেয়ে বিদায় নিয়েছে আর্জেন্টিনা ও জার্মানি। তারপরও বেলজিয়ামের বিপক্ষে খুব সাধারণভাবেই খেলেছে ব্রাজিল। নতুন কোনো কৌশল দেখাতে পারেননি নেইমারেরা।

ব্রাজিলের অন্যতম শক্তিশালী তারকা কুতিনহো গতকালকের ম্যাচে ছিলেন অনেকটাই নিশ্চুপ। বাকিদের বলও জোগান দিতে পারেননি তিনি। মিস করেছেন একাধিক সুযোগ। আর দুর্বল মিডফিল্ডের এই সুযোগটাই কাজে লাগায় বেলজিয়ামরা।

নতুন করে আবারও ইউরোপিয়ান গতির কাছে হার মানলো লাতিন ছন্দ। এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকুদের গতির সঙ্গে কোনোমতেই পেরে উঠেননি থিয়াগো সিলভা, ফ্যাগনার, মিরান্দারা।পরিণতি ২-১ গোলে হার।
কাসেমিরোর জায়গাটা কোনোভাবেই পূরণ করতে পারেননি ফার্নান্দিনহো। বারবার প্রতিপক্ষের আক্রমণগুলো রুখে দিতে ব্যর্থ হন তিনি। এমনকি নিজের জায়গাটাও আঁকড়ে ধরে রাখতে পারেননি তিনি। আর সেই সুযোগটাই নিয়েছেন হ্যাজার্ডরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...