Current date Sep 8, 2026
Lead News

‘ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পারলে পদত্যাগ করবো’, ফের বিস্ফোরক মন্তব্য দুতের্তের!

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ঈশ্বরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে আবারো বিতর্কের জন্ম দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তিনি বলেছেন, ঈশ্বরের অস্তিত্ব যদি কেউ প্রমাণ করতে পারেন, তবে তিনি পদত্যাগ করবেন।গতকাল শুক্রবার নতুন এই বিতর্কিত মন্তব্য করেন তিনি।

ক্যাথলিক বিশ্বাসের মৌলিক কিছু ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন দুতের্তে। ‘অরিজিনাল সিন’ ধারণা এর মধ্যে অন্যতম।

তিনি বলেন, ঈশ্বর যে আছেন তার যুক্তি কী? যদি ‘একজন প্রত্যক্ষদর্শী’ প্রমাণ করতে পারেন, এমনকি ছবি দেখাতে পারেন, ঈশ্বরের সঙ্গে তাদের দেখা হয়েছে ও কথা হয়েছে, তবে আমি সাথে-সাথে পদত্যাগ করবো।

উল্লেখ্য, গত সপ্তাহে ঈশ্বরকে ‘বোকা’ বলে সমালোচিত হয়েছিলেন দুতের্তে। সে সময় ‘অরিজিনাল সিন’ ধারণাকে ইঙ্গিত করে তিনি বলেন, আপনি এখনও জন্মগ্রহণ করেননি, তবুও আপনি পাপী। এটা কী ধরনের ধর্ম। আমি এটা মেনে নিতে পারি না।

দুতের্তের এসব মন্তব্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশের ক্যাথলিক খ্রিষ্টানরা ক্ষেপেছেন। তাকে ‘বিকারগ্রস্ত’ বলে মন্তব্য করেছেন একজন ক্যাথলিক বিশপ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...