Current date Sep 16, 2026
বিশ্ব

সৌদি নারীর গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে আটক ২

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে বেশির ভাগ মানুষ স্বাগত জানালেও কেউ কেউ যে রক্ষণশীলতা থেকে এখনো বের হয়ে আসতে পারেনি। সম্প্রতি দেশটিতে গাড়ি চালাতে গিয়ে এক নারী দুর্বৃত্তদের হুমকি ও হয়রানির শিকার হয়েছেন। তার গাড়িতে আগুন দেওয়ার অভিযোগও উঠেছে।

হয়রানির শিকার সালমা আল শাহরি মক্কার প্রদেশের সামাদ এলাকায় বাস করেন।

তিনি অভিযোগ করেছেন, গত মাসের শেষের দিকে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরপরই গাড়ি চালানো শুরু করেন তিনি। নিজের গাড়িতে করে বয়স্ক বাবা-মাকে এদিক-সেদিক নিয়ে যেতেন। এটা দেখে মক্কার সামাদ এলাকার একদল তরুণ তাকে গাড়ি চালানো বন্ধ করতে বলেন, কারণ এটা ‘আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যায়’। এ ব্যাপারে তারা ক্রমাগত হুমকি ও হয়রানি চালিয়ে যান। তিনি সেসব হুমকিকে পাত্তা দেননি। এ সপ্তাহের শুরুর দিকে দুর্বৃত্তের দল তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

সালমা আল শাহরি তাঁর আগুন ধরিয়ে দেওয়া গাড়ির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেন। এ ঘটনাকে তিনি ‘বর্বরোচিত’ কাজ বলে মন্তব্য করেন ৩১ বছর বয়সী ওই নারী। এরপর পরই মক্কার মিউনিসিপাল কর্পোরেশনের সহ সভাপতি ফাহাদ আল রুকি ক্ষতিপূরণ হিসেবে নতুন একটি গাড়ি দেয়ার ঘোষণা দেন।

এদিকে গাড়িতে আগুন দেয়ার ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। মক্কার কর্তৃপক্ষ জানায়, এদের একজন প্রেট্রোল নিয়ে আসে আর আরেকজনের সহায়তায় গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...