Current date Sep 7, 2026
রাজনীতি

কোটা সংস্কারের নামে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে : মায়া

URL copied
Share URL copied

চাঁদপুর প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, কোটা সংস্কারের নামে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে করছে। তাদের কোন ষড়যন্ত্র দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে পারবে না। সঠিক সময়ে দেশে নির্বাচন হবে।

শনিবার দুপুরে মতলবের দুই উপজেলায় ৮০ কিলোমিটার বিদ্যুৎ লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, সকলের ঘরে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে গ্রাম থেকে অন্ধকার দূর করা হবে। এর ফলে ছেলেমেয়েদের লেখাপড়া ও গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হবে। গ্রামে গঞ্জে কলকারখানা গড়ে উঠবে। আওয়ামী লীগ তার নির্বাচনী অঙ্গীকারে প্রত্যেক গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর যে অঙ্গীকার করেছিল, তার প্রায় শতভাগ পূর্ণ হতে চলেছে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম আবু তাহেরের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল ইসলাম, উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ মনজু, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...