Current date Sep 16, 2026
বিশ্ব

কানাডায় তীব্র গরমে ৫৪ জনের মৃত্যু

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: কানাডার বিরাজমান তীব্র তাপদাহে এখন পর্যন্ত ৫৪ জনের মারা গেছেন। আজ শনিবার দেশটির জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কানাডাভিত্তিক সংবাদমাধ্যম সিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে,নিহতদের অধিকাংশ নারী ও শিশু ছিলেন। দেশটির মন্ট্রিয়ল শহরে গরমজনিত রোগে এখন পর্যন্ত ২৩ জন মারা গেছেন।

চিকিৎসকরা বলছেন, প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে শ্বাসকষ্ট থেকে অধিকাংশ নিহত হয়েছে। এদিকে জনস্বাস্থ্য বিভাগের ডেভিড কাইজার জানিয়েছেন, নিহতের বেশিরভাগই একা থাকতেন এবং তাদের ঘরে শীতাতপ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কুইবেকের দক্ষিণাঞ্চলে আগামী দুদিন তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

এরইমধ্যে মন্ট্রিয়ল, অন্টারিও, নোভা স্কশিয়া ও নিউ ব্রন্সওয়েসহ কুইবেকের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা বৃদ্ধিজনিত সতর্কতা জারি করা হয়েছিলো গত বুধবার। যা আগামী সপ্তাহের মধ্যেই উঠিয়ে নেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...