Current date Sep 7, 2026
খেলা

তিন বিভাগেই হেরেছি আমরা: সাকিব

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: এন্টিগা টেস্ট কখনও ভোলার নয়। আপনি ভুলে যেতে চাইলেও ইতিহাস আপনাকে বারবার মনে করিয়ে দেবে এই ম্যাচের কথা।

কেননা, প্রথম ইনিংসে দ্বিতীয় দ্রুততম সময়ে অলআউট হওয়ার লজ্জা ক্রিকেটের রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে। ১১২ বলের ওই ইনিংসে ১০ উইকেটে মাত্র ৪৩ রান সংগ্রহ করতে পেরেছিল বাংলাদেশ।

প্রথম ইনিংসে যা তা, পরের ইনিংসেও একই কথা। মাঝে বোলিংয়েও অসহায় আত্মসমর্পণ। সব মিলে সোয়া দুদিনে ম্যাচ হেরেছে টাইগাররা। ইনিংস আর ২২৯ রানের বরাতে দেশের মাটিতে সবচেয়ে বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

দলের এমন পরাজয়ের দায়ভার তো নিশ্চিতভাবেই অধিনায়কের কাঁধে পড়ে। সাকিব আল হাসানও আর বাদ যাবেন কেন। লজ্জাজনক পরাজয়ে ব্যথিত সাকিবও।

সাকিবের ভাষায় দল তিন বিভাগেই ব্যর্থ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনোটাতেই নিজেদের সেরাটা দিতে পারেনি। এতকিছুর পরও সাকিব আশা দেখাচ্ছেন জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট নিয়ে।

‘আমরা তিনটি বিভাগেই পরাজিত হয়েছিলাম। দ্বিতীয় টেস্টের আগে ৫ দিন সময় আছে। এর ভেতর আমরা আমাদের দুর্বলতাগুলো নিয়ে কাজ করবো। এমন অবস্থা থেকে বের হওয়া যদিও খুবই কঠিন তবুও আমরা চেষ্টা করবো। আমাদের মানসিকভাবে এই পাঁচ দিনের ভেতর প্রস্তুত করতে হবে এবং প্রস্তুত হতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজ নিজেদের মাটিতে গত কদিন আগেই শ্রীলঙ্কাকে হারিয়েছে। নিজেদের মাটিতে ক্যারিবীয়রা অপ্রতিরোধ্য বলা চলে। সেখানে বাংলাদেশ টেস্ট খেলতে গেছে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে।

এ নিয়ে সাকিব বলেন, এটা খুবই কঠিন ছিল। আমরা জানতাম এটা কঠিন হয়ে যাচ্ছে। এখন আমাদের প্রথম ম্যাচের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পাঁচ দিন কাজ করতে হবে।

দলের এমন হতাশার সময়েও খানিক আলো ছড়িয়েছিলেন উইকেট কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দলনেতা অবশ্য সোহানকে কৃতিত্ব দিতেও ভোলেননি।

‘সোহান নিঃসন্দেহে অসাধারণ খেলেছে। এতসব ব্যর্থতার ভিড়ে সে নিজেকে তুলে ধরেছে, এর জন্য তাকে কৃতিত্ব দিতেই হবে। আশা করি, সে ভবিষ্যতেও ভালো কিছু উপহার দেবে।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...