Current date Sep 16, 2026
বিশ্ব

জাপানে প্রবল বর্ষণে বন্যা-ভূমিধসে ৬০ জনের মৃত্যু

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: পূর্ব-এশিয়ার দেশ জাপানে কয়েক দিনের টানা বর্ষণে বন্যা ও ভূমিধসে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে অর্ধশতাধিক।

বিবিসি ও জাপান টাইমসের খবরে বলা হয়েছে, দেশটির পশ্চিম ও মধ্য অঞ্চলে টানা বর্ষণ চলছে। প্রবল বর্ষণের কারণে দুটি অঞ্চলের ১৬ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

এদিকে জাপানের আবহাওয়া বিভাগ পশ্চিমের প্রধান দ্বীপ হনশুর চারটি এলাকার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। আক্রান্ত এলাকার বাসিন্দাদের ভূমিধস, নদীর পানির উচ্চতা বৃদ্ধি ও তীব্র বাতাসের ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, শুক্র ও শনিবার সকালের মধ্যে টোকিও থেকে ৬০০ কিলোমিটার দূরের এলাকা শিকোকু দ্বীপের মতোইয়ামা শহরে ৫৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বন্যা ও আরও ভূমিধসের আশঙ্কায় শনিবার সকালে ১৬ লাখেরও বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার আদেশ দেয়া হয়েছে। আরও ভূমিধস হতে পারে সেই আশঙ্কায় আরও ৩১ লাখ লোককে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দিয়েছে অগ্নিনির্বাপন ও দুর্যোগ প্রশমন বিভাগ।

আটকে পড়া, আহত ও নিহতদের উদ্ধারে প্রায় ৪৮ হাজার পুলিশ, ফায়ার ফাইটার ও স্বেচ্ছাসেবক কাজ করছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...