Current date Oct 24, 2026
আইন-আদালত

লোহাগড়ায় প্রসূতির চিকিৎসা না দেয়া: তদন্ত করে প্রতিবেদনের নির্দেশ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না দিয়ে এক প্রসূতিকে বের করে দেওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে স্বাস্থ্য সচিবকে বলা হয়েছে।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রবিবার এই আদেশ দেন। আদেশে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের একজন করে প্রতিনিধি, চট্টগ্রামের সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের একজন চিকিৎসক এবং লোহাগড়ার নির্বাহী কর্মকর্তা দিয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে। আগামী ২৫ জুলাই এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রাখা হয়েছে।

গত ৯ মে চট্টগ্রামের লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন ও নার্স ছায়া চৌধুরী প্রসূতি মরিয়ম বেগমকে চিকিৎসা না দিয়ে বের করে দেয়। পরে কমপ্লেক্সের বাইরে সন্তান প্রসবের কিছু সময় পর নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইডটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’র পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ। ওই রিটের শুনানিতে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সকে তলব করে আদালত। রবিবার ওই তলব আদেশে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দেন তারা। শুনানি শেষে আদালত ঘটনা তদন্তের নির্দেশ দেয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...