Current date Sep 7, 2026
বিনোদন

মধ্যরাতে আলিয়ার বাড়িতে গিয়ে ধরা রণবীর

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : মধ্যরাতে আলিয়া ভাটের বাড়িতে গিয়ে ক্যামেরাবন্দী হলেন রণবীর কাপুর। তাদের সাথে দেখা গেছে, আলিয়ার বাবা মহেশ ভাটকেও। তবে কি শিগগিরই গাঁটছড়া বাঁধছেন বলিউডের জনপ্রিয় এই জুটি! বিয়ের কথা বলতেই সেখানে গিয়েছিলেন রণবীর?

হতে পারে অনেককিছুই। তাদের সম্পর্কও এখন দিনের আলোর মতোই সত্য। তবে প্রেমের ব্যাপারে দুজনের কেউই এখনও মুখ খোলেননি। এতদিন বাইরে দেখা সাক্ষাৎ করলেও এবার আলিয়ার বাড়িতেই ঢুকে পড়লেন রণবীর।

কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। বলিউডে গুঞ্জন, সেই ছবির সেটেই আলিয়া-রণবীরের সম্পর্কের সূত্রপাত। এ নিয়ে রণবীরকে প্রশ্ন করা হলে অস্বীকার করেননি তিনি। তবে বেশি কিছু বলতেও রাজি হননি অভিনেতা।

অন্যদিকে আলিয়াও মুখ খুলছেন না। রণবীরের মায়েরও নাকি ছেলের বউ হিসেবে আলিয়াকে বেশ পছন্দ। এখন দেখার বিষয় এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...