Current date Sep 16, 2026
বাংলাদেশ

বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : পাবনা সদর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহত আওয়ামী লীগ নেতার নাম শাহজাহান মণ্ডল (৫৫)। তিনি সদর উপজেলার পদ্মা তীরবর্তী রাধাকান্ত পুর গ্রামের চন্দের মণ্ডলের ছেলে এবং দোগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

পারিবারিক সূত্র জানায়, ৩/৪জন লোক রবিবার রাত ১২টার দিকে শাহজাহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সারারাত তিনি নিখোঁজ ছিলেন।

সোমবার সকালে পার্শ্ববর্তী সদিরাজপুর গ্রামের একটি ইটভাটার কাছে তার লাশ দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তার শরীরে কুপের চিহ্ন রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, কী করণে এবং কারা তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...

Lead Newsবাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে গণ-রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬)...

Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...