Current date Sep 7, 2026
আইন-আদালত

বিএফইউজে নির্বাচন স্থগিত আদেশ প্রত্যাহার

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন স্থগিতের আদেশ প্রত্যাহার করেছে আদালত। আজ সোমবার ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহানের আদালত এ আদেশ দেয়। ফলে নির্বাচনে কোনো বাধা থাকছে না।

এদিন বিএফইউজে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আলমগীর হোসেনের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট মবিনুল ইসলাম সমনের জবাব দাখিল এবং নির্বাচন স্থগিতের আদেশ প্রত্যাহারের আবেদন করেন।

এসময় অ্যাডভোকেট মবিনুল ইসলাম বলেন, বিএফইউজে নির্বাচন পরিচালনা কমিটি সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন কার্যক্রম পরিচালনা করে আসছিল। শ্রম অধিদফতরের মহাপরিচালক যে নির্দেশনা দিয়েছেন, তা-ও যথাযথভাবে পালন করা হচ্ছিল। কিন্তু বাদীপক্ষ পুরো বিষয়টির জন্য অপেক্ষা না করে তড়িঘড়ি করে আদালতে চলে আসে।

আদালত বলে, নির্বাচন কমিশন সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে তাতে আমি সন্তুষ্ট। কিন্তু বাদীপক্ষ পুরো প্রক্রিয়া না দেখে ৫ তারিখ সকালেই আদালতে চলে আসে। আদালত তাদের বক্তব্য শুনে নির্বাচন স্থগিত করে দেয়।

তবে আজ নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করে আদালত সন্তুষ্ট হয় এবং নির্বাচন স্থগিত করার আদেশ বাতিল করে দেয়।

এক মামলার প্রেক্ষিতে গত ৫ জুলাই নির্বাচন স্থগিত করার আদেশ দিয়েছিল একই আদালত। সে কারণে পরের দিন ৬ জুলাই সারাদেশে বিএফইউজে নির্বাচন স্থগিত হয়ে যায়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...