Current date Sep 16, 2026
বিশ্ব

যুক্তরাজ্যের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য সরকারের ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া) বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস পদত্যাগ করেছেন।

সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তেরেসা মে তার ব্রেক্সিট পরিকল্পনায় মন্ত্রিসভার সমর্থন নিশ্চিত করার কয়েকদিনের মধ্যে তিনি পদত্যাগ করলেন।

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিষয়টি দেখভালের জন্য ২০১৬ সালের ডেভিড ডেভিসকে ব্রেক্সিট মন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছিল। রোববার তিনি পদত্যাগ করার কিছু সময় পর ব্রেক্সিট বিষয়ক উপমন্ত্রী স্টিভেন বেকারও পদত্যাগ করেন।

পদত্যাগপত্রে ডেভিড ডেভিস প্রধানমন্ত্রী তেরেসা মেকে উদ্দেশ্য করে লেখেন, যে নীতি ও কৌশল নিয়ে তিনি এগোচ্ছেন তাতে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে পারার সুযোগ খুবই কম।

তিনি আরও বলেন, সরকারের দরকষাকষির প্রক্রিয়া ব্রাসেলসের জন্য আরও দাবি উত্থাপনের পথ তৈরি করবে। বর্তমানের নীতিমালা অনুযায়ী এগোলে তা সবচেয়ে ভালো ক্ষেত্রেও আমাদের অবস্থানকে দুর্বল করবে এবং যা থেকে সম্ভবত এড়ানো যাবে না।

তবে ডেভিড ডেভিসের এই অভিমতের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। ডেভিডের চিঠির জবাবে তিনি বলেন, যে নীতিমালা গত শুক্রবার মন্ত্রিসভার সমর্থন পেয়েছে তা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গির সঙ্গে আমি একমত নই।

ডেভিড ডেভিসের পদত্যাগে দুঃখ প্রকাশ করে তেরেসা মে বলেন, ‘ইইউ থেকে আমাদের বেরিয়ে আসার প্রক্রিয়া মসৃণ করতে…আপনি যা করেছেন তার সবকিছুর জন্যই আপনাকে ধন্যবাদ।’

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...

Lead Newsবাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে গণ-রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬)...

Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...