Current date Sep 7, 2026
খেলা

‘মেসিকে থামাতে পারলে হ্যারি কেনকে কেন নয়’

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : পর্দা উঠতে না উঠতেই শেষের গান গাইছে রাশিয়া বিশ্বকাপ। আসরে বাকি রইল আর মাত্র চারটি ম্যাচ। সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া আর বেলজিয়াম-ফ্রান্স। ফুটবলবোদ্ধারা ফাইনালের লড়াইয়ে ফ্রান্স ও ইংল্যান্ডকে এগিয়ে রাখলেও পিছিয়ে রাখা যাচ্ছে না ক্রোয়েশিয়া-বেলজিয়ামকেও। ইতিমধ্যে হুঙ্কারও দেওয়া শুরু করেছে ক্রোয়েশিয়া। ইংল্যান্ডকে তার দল ভয় পায় না বলে জানিয়ে দিয়েছেন ক্রোয়েট কোচ জ্লাতকো দালিচ। হ্যারি কেন-রহিম স্টার্লিংদের আটকে দিয়ে তার দলই ফাইনালে ওঠবে বলে মনে করছেন তিনি।

ফাইনালে উঠতে হলে হ্যারি কেন-রহিম স্টার্লিং-দেলে আলিদের থামাতে হবে ইংল্যান্ডকে। কিভাবে সামাল দেবেন তাদের? সাংবাদিকদের মুখে এই প্রশ্ন শুনে কিছুটা অপ্রস্তত হলেও দ্রুত নিজেকে সামলালেন দালিচ। তিনি বলেন, ‘কেন সবচেয়ে বেশি গোল করেছে। তাকে থামানো মুশকিল। তবে আমাদের সেরা কয়েকজন সেন্টার ব্যাক রয়েছে। আমরা মেসি-এরিকসন ক্রিস্টিয়ানকে সামলেছি, মেসিকেও পারবো।’

হ্যারি কেন ছাড়াও রহিম স্টার্লিংকেও ভয়ঙ্কর ভাবছেন দালিচ। তিনি বলেন, ‘রহিম দারুণ ফুটবলার। সে খুব দ্রুত দৌড়ায়। কেনের সঙ্গে তার সমন্বয়টা দারুণ। এছাড়া একই ক্লাবে খেলার কারণে ডেজান লোভরেন ও ডমাগোজ ভিদা তাদের ভালোভাবে চেনে ও বুঝে। তাই আশা করছি সমস্যা হবে না।’

তবে ইংল্যান্ডকে খাটো করে দেখেতেও নারাজ ক্রোয়েশিয়ার কোচ দালিচ। তিনি বলেন, ‘আমি মনে করি না ইংল্যান্ড সহজ প্রতিপক্ষ। ভালোভাবেই সেমিফাইনালে এসেছে তারা। দলটা তরুণ ও মেধাসম্পন্ন ফুটবলার রয়েছে। গতি, আক্রমণাত্মক মনোভাব ও সেট পিসে দারুণ তারা। তাদের তেমন কোনো দুর্বলতাও নেই। তবে আমার দলের ওপর ভরসা আছে আমার।’

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...