Current date Nov 6, 2026
বাংলাদেশ

সুন্দরবনে বন্দুক ও হরিণসহ দুই শিকারি আটক

URL copied
Share URL copied

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শ্যামনগরের সুন্দরবন রেঞ্জে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও হরিণসহ দুই শিকারিকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদীর সুকদিয়া খাল থেকে তাদের আটক করা হয়।

আটক দু’জন হলেন— কদমতলা গ্রামের ইমান আলির ছেলে মঞ্জু আলী ও পাতাখালি গ্রামের আমজাদ আলির ছেলে মহিবুল্লাহ।

সাতক্ষীরা শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ চুনকুড়ি নদীর সুকদিয়া খালে অভিযান চালিয়ে দুই হরিণ শিকারিকে আটক করেছে। তাদের কাছ থেকে দুইটি দেশি বন্দুক ও তিনটি মৃত হরিণ জব্দ করা হয়েছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...