Current date Sep 7, 2026
স্বাস্থ্য

কফি পান করলে কি ব্রণ হয়?

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ব্রণ মুক্ত সুন্দর ত্বক সবাই পেতে চায়, কিন্তু দূষণের কারণে ত্বকের সৌন্দর্য ধরে রাখা সবসময় সম্ভব হয় না, দেখা দেয় নানা সমস্যা যার অন্যতম হচ্ছে ব্রণ।

প্রতিদিন আমরা যেসব খাবার খাই তার অনেকগুলো থেকেও ব্রণ হতে পারে। শুনলে অনেকে হয়তো অবাক হবেন, কিন্তু চনমনে হয়ে উঠতে আমরা যে কফি পান করি তা থেকেও হতে পারে ব্রণ।

পুষ্টি বিশেষজ্ঞদের মতে, হরমোনের ভারসাম্য বজায় না থাকা ব্রণ হওয়ার মূল কারণ। কফিতে এমন রাসায়নিক থাকে যা আমাদের স্ট্রেস হরমোনকে উদ্দীপিত করে এবং তা আমাদের ক্যালোরি গ্রহণ করার হার বাড়িয়ে দেয়, যা ব্রণ হওয়ার সম্ভবনাকে বাড়িয়ে তোলে।

এছাড়া বেশি কফি এবং কম খাবার খেলে শরীরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, যার কারণে পানি শূন্যতা তৈরি হয় এবং শরীরের বেশ কিছু জরুরি ভিটামিন এবং খনিজ বেরিয়ে যায়। এসব কারণেও ব্রণ হতে পারে। তাই ব্রণ কমানোর জন্য কফি খাওয়ার পরিমাণ কমাতে হবে। পাশাপাশি বাড়াতে হবে পানি পানের পরিমাণ। সূত্র: এনডিটিভি

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...