Current date Jul 9, 2026
বাংলাদেশ

আন্দোলনের নাটক বন্ধ করে সরকারের পাশে থাকুন

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হা‌নিফ বলেছেন, কোটা সংস্কারের নাম করে বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। বিএন‌পি-জামায়ত বাংলাদেশের জনগণ থেকে অনেক দূ‌রে তাই তারা নতুন করে ষড়যন্ত্র করছে। কোটা সংস্কার বিষয়ে বিএনপির নেতারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন।

আজ সোমবার গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর আওয়ামী লীগ (উত্তর) আ‌য়ো‌জিত বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কারকে সমর্থন জানিয়ে‌ছেন। এমন‌কি একটি কমিটিও তৈরি করা হয়েছে। তারা এটা পর্যবেক্ষণ করছে। তাই আমি মনে করি এখন এই বিষয় নিয়ে কোনো আন্দোলন করা উচিত নয়।

তিনি বলেন, আন্দোলনের নাটক বন্ধ করে সরকারের উন্নয়নের সাথে থাকুন, সহযোগিতা করুন তাহলে হয়তো জনগণ আপনাদের কোনো দিন ক্ষমা করেও দিতে পারে।

বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ, উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক খান প্রমুখ।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....