Current date Sep 7, 2026
বিনোদন

অভিনয়ের পাশাপাশি তামিল নায়িকারা কী করেন?

URL copied
Share URL copied

ভারতীয় চলচ্চিত্রে দক্ষিণী ফিল্মের একটা বড় ভূমিকা রয়েছে। বলিউড ভারতের সবচেয়ে নামকরা ইন্ডাস্ট্রি হলেও দক্ষিণী অনেক ছবির কাহিনী নিয়েই তৈরি হয় ভারতের অন্য ইন্ডাস্ট্রির ছবি। তাছাড়া অ্যাকশনের দিক থেকে বলিউডের চেয়ে ঢেড় এগিয়ে দক্ষিণী ছবি। দক্ষিণী ছবির নায়িকার কেবল অভিনয়ের মধ্যে নিজেদের সীমাবন্ধ রাখেন না। এর বাইরেও তাদের ব্যবসা রয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক।

কাজল আগরওয়াল: দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রীদের একজন কাজল। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও তামিল ও তেলুগু ছবিতে নিজের আসন পাকা করে ফেলেছেন তিনি। দক্ষিণের প্রথম সারির এই অভিনেত্রী ইতিমধ্যেই ঝুলিতে পুরেছেন চারটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। দক্ষিণী ছবি ছাড়াও বলিউডেও বেশ জনপ্রিয় কাজল। অভিনয়ের পাশাপাশি ব্যবসাটাও তিনি করেন মন দিয়েই। ‘মার্সালা’ নামে তাঁর গহনার বুটিক রয়েছে।

রাকুল প্রীত সিংহ: তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাকুল। তামিল, হিন্দি ও কন্নড় ছবিও করেছেন চুটিয়ে। রাকুল বরাবরই স্বাস্থ্য সচেতন। তার ফিটনেস ওয়ার্কআউটের ছবিও নিরন্তর পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ‘এফ-৪৫’ নামে নিজের একটি জিমের ব্যবসা রয়েছে তার।

শ্রীয়া সরন: দক্ষিণের এই প্রথম সারির অভিনেত্রীর হিন্দি ছবিতে অভিনয় করেছেন। ‘দ্য আদার এন্ড অব লাইফ’ নামে একটি মার্কিন সিনেমাতেও মূল চরিত্রে ছিলেন শ্রীয়া। অবসরে নিজের স্পা-য়ে লোকজনকে বিউটি টিপস দিতেই বেশি পছন্দ করেন অভিনেত্রী। ২০১১ সালে স্পা-টি খুলেছেন তিনি।

তাপসী পান্নু: দক্ষিণী ছবির পাশাপাশি ‘পিঙ্ক’ খ্যাত অভিনেত্রীর খ্যাতি এখন ছড়িয়ে পড়েছে বলিউডেও। অভিনয়ের পাশাপাশি ‘দি ওয়েডিং ফ্যাক্টরি’ নামে নিজের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা খুলেছেন তাপসী। বোন সাগুন পান্নু এবং বান্ধবী ফারাহ প্রবেশের সঙ্গে এখন ব্যবসাটাও মন দিয়ে করছেন অভিনেত্রী।

তামান্না ভাটিয়া: দক্ষিণী ছবি ছাড়া বলিউডে অভিষেক হয়েছে তামান্নার। ‘বাহুবলী’ সিরিজ তাঁর ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট। অভিনয়ের পাশাপাশি তামান্নার পছন্দের জায়গা তাঁর নিজস্ব গহনার বুটিক। ২০১৫ সালে ‘হোয়াইট অ্যান্ড গোল্ড’ নামে নিজের জুয়েলারি ব্র্যান্ড খুলেছেন তিনি। সূত্র: আনন্দবাজার পত্রিকা

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...