Current date Sep 16, 2026
বিশ্ব

জাপানে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৬

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের পশ্চিমাঞ্চলে বন্যার ধ্বংসযজ্ঞে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ এ। এদের মধ্যে ১৩ জন মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে। গতকাল থেকে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। তবে বৃষ্টিপাতের সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। খবর বিবিসির।

প্রধানমন্ত্রী শিনজো আবে সকল বৈদেশিক সফর বাতিল করেছেন বন্যার্তদের পাশে থাকার জন্য।

জাপানের স্থানীয় কর্মকর্তারা জানান, হিরোশিমা, সাগা, ফুকুওকা, ইয়ামাগুচি, ওকায়েমা, হিয়োগো, কিয়োতো, এহিম, কোচি, শিগা এবং গিফু এলাকায় প্রচুর বৃষ্টিপাতে বন্যা দেখা দেয়। কোনও এলাকায় ভূমিধসের সৃষ্টি হয়। বন্যা ও ভূমিধসে এখনও অনেক নিখোঁজ রয়েছে বলে জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

এই বন্যা ও ভূমিধসের ক্ষয়ক্ষতি ও নিখোঁজদের খোঁজে ৭০ হাজার মানুষ কাজ করছে। প্রায় ১২ হাজার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বসবাস করছে।

কয়েকহাজার ঘর-বাড়ি ধ্বংস হয়েছে এবং ১৭ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। ২০ লাখের বেশি মানুষ ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। অনেককে বাড়ির ছাদে আশ্রয় নিতে দেখা যায়। এছাড়া বিভিন্ন ধ্বংসস্তূপে জীবিতদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।

হিরোশিমার মিহারা শহরের বাসিন্দা ইউমেকো মাতসুই বলেন, আমাদের টয়লেট নষ্ট হয়ে গেছে। খাবার ফুরিয়ে যাচ্ছে। গত শনিবার থেকে খাবার পানি পাওয়া যাচ্ছে না।

১৯৮২ সালে জাপানে সবচেয়ে ভয়াবহ বন্যায় তিন শতাধিক মানুষ মারা গিয়েছিল। গেলো তিন দশক পর এ বন্যাটিই সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। তবে আবহাওয়ার অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ায় উদ্ধারকাজে গতি আসবে বলে স্থানীয় কর্তৃপক্ষের ধারণা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...